back to top

[the_ad id="407"]

চসিকের সাবেক কাউ‌ন্সিলর ইলিয়াছ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউ‌ন্সিলর মো: ই‌লিয়াছকে গ্রেপ্তার করেছে হা‌লিশহর থানা পু‌লিশ।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ জানুয়ারি) বিষয়‌টি নি‌শ্চিত করেছেন হা‌লিশহর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ম‌নিরুজ্জামান। তিনি বলেন, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলো চসিকের সাবেক ওয়ার্ড কাউ‌ন্সিলর মো: ই‌লিয়াছ। গতকাল দুপুরে ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মো: ইলিয়াছকে আদালতের মাধ্যমে কারাগারে পা‌ঠানো হয়েছে বলেও জানান ওসি।

থানা সূত্রে জানা যায়, মানবা‌ধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা এক‌টি মারামা‌রি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় ভিক‌টিম সম্রাটকে মারধর করে মরাত্মক জখম করার অ‌ভিযোগ আনা হয় সাবেক এই কাউন্সিলর এর বিরুদ্ধে। গ্রেপ্তার ই‌লিয়াছ ঐ মামলার ১নং আসামি ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme