back to top

[the_ad id="407"]

সীতাকুণ্ডে ডাকাত সর্দার নিজাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মগোপনে থাকা ডাকাত দলের সর্দার নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাতকে (৪৩)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব -০৭।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুন্ড পৌরসভার মধ্যম এয়াকুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) র‍্যাব-০৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাত সীতাকুণ্ড উপজেলার জোড় আমতল এলাকার শফিউল আলমের ছেলে। তার নামে মাদক, অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme