অতৃপ্ত মন
=======মুহাম্মদ শরীফ=========
কিসে পরম সুখ
যাতে বাধি এই বুক
কিসে পরম শান্তি ?
না-কি সব বিভ্রান্তি!
কেউ কি তা জানেন!
সুখ শান্তি কোথায়।
দেহ ছাড়া আত্না যেথায়!
ইহকালে না পরকালে।
জানি না কি লেখা আছে এই কপালে।
কেন মনে এত অতৃপ্ত হাহাকার।
জীবন কর্ম সবই কি বেকার!!
মানে না মন মানে না!
অতৃপ্ত যাতনায় কিছু সহে না।
যাহা দেখি তা লাগে ভালো
পরক্ষনে তা আর ছড়ায় না আলো!
আলো আঁধারীর এই খেলায়
হারিয়ে যায় মন দুখের বেলায়!
