জীবন
—————–
মুহাম্মদ শরীফ
জীবন মানে-
মুত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়!
জীবন মানে-
স্ব-রচিত গল্প, কবিতা আর অভিনয়!!
জীবন মানে-
নয় কোন উল্লাস
জীবন মানে-
সুখ দুঃখে কাটানো বারোটি মাস!!
জীবন মানে-
সংগ্রাম করে বেঁচে থাকার আকুতি!!
জীবন মানে-
প্রতিটা মুহুতে দুঃখ আর দুগর্তি!
জীবন মানে-
মিছে সুখের আশা!
জীবন মানে-
দুঃখকে আলিঙন করে বাঁচা!!
