back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে বিআরটিএ’র অভিযানে ১০ গাড়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অভিযানে ফিটনেস, রুট পারমিটবিহীন ও লাইসেন্সবিহীন মোট ১০টি গাড়িকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২টি নিবন্ধন বিহীন অটোরিকশা ডাম্পিং করা হয়।

শনিবার (২৫জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত আদালত-১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান ।

গণমাধ্যমে পাঠানো বিআরটি ‘র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ অভিযানে আরো অংশ নেন বিআরটিএ চট্টমেট্রো- ১,২ সার্কেলের ও জেলা সার্কেলের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ।এ বিশেষ অভিযানে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ( সিএমপি)চট্টগ্রাম এর চৌকস পুলিশ টিম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme