দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় নলুয়া ইউনিয়নের ইউপি সদস্য মোরশেদুল আলমের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোরশেদ (৪০) নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখে বাজারের নিকটস্থ পশ্চিম আনিছ বাড়ির মৃত আবু বকরের ছেলে।
জানা যায়, নলুয়ার হাঙ্গরমুখ বাজারের পাশে ফাঁকা জায়গায় গুলির শব্দ শুনা যায়।পরে কয়েকজন এসে ইউপি সদস্য মোরশেদুল আলমের উপর হামলা চালায়।এমতাবস্থায় তাকে প্রথমে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষ করে পরে উন্নত চিকিৎসার জন্য
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় গ্রাম পুলিশ মোনায়েম জানায়, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে হাঙ্গরমুখ বাজারে চায়ের দোকানে লোহার হাতুড়ি দিয়ে মেম্বার মোরশেদের উপর কয়েকজন হামলা চালায়।পরে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি তদন্ত মোঃ আঃ মুনাফ জানান, রাতে নলুয়ায় মারধরের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে।
