back to top

[the_ad id="407"]

খাগড়াছড়ি মহাসড়কে বিআরটিএ’র অভিযান,১৭মামলায় ১লাখ ৭হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের রামগড় এলাকায় সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), চট্টগ্রাম ।

রবিবার (২৬জানুয়ারি) সকালে-বিকেল দুটি ধাপে এই অভিযান চালানো হয়।অভিযানে ফিটনেস, রুট পারমিটবিহীন ও লাইসেন্সবিহীন মোট ১৭ মামলায় ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের আওতাধীন আদালত-১১ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া । আরো উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের সম্মানিত পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলমসহ বিআরটিএ, খাগড়াছড়ি সার্কেলের কর্মকর্তা এবং কর্মচারীরা ।

বিশেষ অভিযানে সহযোগিতা করে খাগড়াছড়ি জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme