চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে চান্দগাঁও থানাধীন বরিশাল বাজারস্থ ময়দার মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ হান্নান মিয়া (৩৫), আব্দুল সালাম (৪৮), মোঃ আরিফ (১৯),আবুল কালাম (২৮) এবং মোঃ হামিদুর রহমান (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ৫২ টি জুয়া খেলার তাস ও নগদ ৬৩০ টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।
