কক্সবাজারের মহেশখালীতে ব্যাটারচালিত ইজিবাইকের (টমটম) চাপায় মিজান মনি (৬) নামের এক শিশুর মর্মান্তিত মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার মাও আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কালারমারছড়ার মিজ্জির পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মিজান মনি (৬) মিজ্জির পাড়ার বাসিন্দা রবিউল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক আসা একটি বেপরোয়া সিএনজি অটোরিকশাকে পাশ দিতে গিয়ে ফুটপাতে উঠে যায় ইজিবাইকটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি ফুটপাতে হাঁটা অবস্থায় মা ও ছেলের উপর উল্টে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। শিশুটির মুখ ও মাথা সম্পূর্ণ থেঁতলে যায়। ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশাটি পালিয়ে যায়। স্থানীয়রা টমটমটি আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানান ওসি।
