back to top

[the_ad id="407"]

এসকে সুরের মুদ্রা-স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ

ডেস্ক রিপোর্ট

সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এসকে সুর) চৌধুরীর লকার থেকে জব্দ করা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশ ছাড়া কেউ সেই ভল্ট খুলতে পারবেন না বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন জব্দ করা এমটিডিআর, মার্কিন ডলার, ইউরো এবং স্বর্ণালংকার ট্রেজারি/উপযুক্ত স্থানে রাখার আদেশ চেয়ে আবেদন করেন।

দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত জব্দ করা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দেন।

এর আগে গত ২২ জানুয়ারি এ লকার জব্দের আদেশ চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করলে ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে থাকা এসকে সুরের তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের সাত সদস্যের দল। সেখান থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং ১ কেজি ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআরের নথি পাওয়া গেছে।

গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে গ্রেপ্তার করে। ওই দিনেই তাকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme