back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে আইনজীবি হত্যা মামলার ১১ আসামীদের নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জন আসামিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন- প্রেমনন্দন দাশ (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ, রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সনাতনী জাগরণ মঞ্চের সংগঠক চিম্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও আদালত পাড়ায় ভাঙ্গচুর করার মামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জন আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সেটা মঞ্জুর করেন। আদেশের পর তাদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তব্য পালনে বাধা, আসামি ছিনতাইয়ের চেষ্টা, ভাংচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এ মামলা করে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme