back to top

[the_ad id="407"]

সীতাকুণ্ডে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ২জন ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও দুইজন ব্যক্তি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ার হোসেন (৬২) ও তার শ্যালিকা রহিমা বেগম (৬০)। তাঁরা ঢাকার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কাজী রিয়াদ (৩৪) এবং মাইক্রোবাসটির চালক। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার নাজিরা বাজার থেকে ভাড়া করা মাইক্রোবাসে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আনোয়ার হোসেন সহ ৮ জন। মাইক্রোবাসটি মহাসড়কের ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme