back to top

[the_ad id="407"]

সেন্টমার্টিনে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপে ১২,২৭৪ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান (৫৩) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল সেন্টমার্টিন দ্বীপে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চেয়ারম্যান মুজিবুর রহমান কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করেন কোস্ট গার্ড।

পরে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি বস্তার ভেতরে রাখা ১২,২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক মুজিবুর রহমান সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme