back to top

[the_ad id="407"]

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে পটিয়ায় ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন— উপজেলার পূর্ব কোলাগাঁও এলাকায় মফিজুর রহমানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. মহিউদ্দিন (৩৫) এবং জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।

তিনি বলেন , ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme