back to top

[the_ad id="407"]

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চান্দগাঁওয়ে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ৩ জনকে গ্রেপ্তার হয়েছেন পুলিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যুবলীগ কর্মী মোঃ রমজান আলী (৫৫), মোঃ নুর (৪৮) এবং ইমরান হোসেন (৩২)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩জন গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme