back to top

[the_ad id="407"]

সিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালী, খুলশী, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, ইপিজেড, বন্দর, আকবরশাহ, পতেঙ্গা, কর্ণফুলী ও হালিশহর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কোতোয়ালী থানার তরিকুল ইসলাম (২৯) ও সেকান্তর হোসেন মিয়া (৫৩), খুলশী থানার মোঃ আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার মোঃ শওকত হোসেন বাবুল (৩৫) ও মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার মোঃ ইমন (৩৪), পাঁচলাইশ থানার মোঃ আবু হানিফ (২৫) ও মোঃ শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার মোঃ পান্না শেখ (১৯), মোঃ আনিসুর রহমান (১৯) ও মোঃ আলাউদ্দিন (৩২), বন্দর থানার মোঃ মুরাদ (৩৫), আকবরশাহ থানার রবিন দাশ (২৭), পতেঙ্গা থানার মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার শওকত হোসেন বাবু (৩৮) ও ইশরাত আশরাফি অপি (২৫) এবং হালিশহর থানার ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।

সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme