‘সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার সম্ভব কি?’ শীর্ষক সমঝোতা সংলাপ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
গতকাল ১৫ই ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের একটি হলরুমে এ সংলাপ আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই-৩৬ ফোরাম চট্টগ্রাম বিভাগ। ‘টেকসই সংস্কারের একমাত্র পথ: রাজনৈতিক সমঝোতা’
এই বিষয়ে মূল প্রবন্ধ আলোচনায় প্রধান অতিথি ছিলেন সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও সভাপতিত্ব করেন সমন্বয় মহিউদ্দিন। প্রবন্ধে অন্তর্বর্তী সরকারের অপেক্ষায় না থেকে রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে সমঝোতা পরিষদ গঠনের কথা বলা হয়।
