back to top

[the_ad id="407"]

চান্দগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ছিনতাইকারী চক্রের ২ সদস্যকএ গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ১টি কাঠের বাটযুক্ত চাকু আরেকটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৬ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বদ্দার বাড়ি পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার বর্তমানে বাহির সিগন্যাল এলাকায় বসবাসরত মনিরুল ইসলামের ছেলে মো: সবুজ আহাম্মদ (২২) এবং তার সহযোগী কক্সবাজারের বর্তমানে চান্দগাঁও সিএন্ডবি, টেকবাজার এলাকায় বসবাসরত আবদুল মান্নানের ছেলে মোঃ সোহেল (২২)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বদ্দার বাড়ি পুকুরপাড় এলাকা থেকে ১টি কাঠের বাটযুক্ত চাকু আরেকটি স্টিলের চাপাতিসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme