back to top

[the_ad id="407"]

আনোয়ারায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় কিস্তির টাকা পরিশোধ ও পারিবারিক কলহের জেরে মেয়ের জামাই হেলাল উদ্দিন মানিক (২৪) এর হাতে খুন হলেন শাশুড়ি রশিদা খাতুন (৪৫) খুনের ঘটনা ঘটেছে।

রবিবার (৯ মার্চ) সকাল ৬টার সময় উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রশিদা খাতুন পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। মেয়ের জামাই ঘাতক হেলাল উদ্দিন মানিক একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

নিহতের মেয়ে হাফসা আক্তার (২০) বলেন, “দুই বছর আগে হেলাল উদ্দিনের সাথে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে আমি বাবার বাড়ি চলে আসি। অভাব অনঠনের কারনে আমি আনেয়ারায় একটি পোশাক কারখানায় চাকরি নেই। এরই মধ্যে জুয়া ও মাদকাসক্ত স্বামীর তিন লাখ টাকা ঋণ পরিশোধ করতে আমার বেতনের টাকার জন্য চাপ সৃষ্টি করে।”

“রবিবার ভোর সাড়ে ৫ টায় আমার স্বামী আমার বাবার বাড়ি এসে আমার ভাই ও আমাকে হামলা করলে আমরা দৌড়ে পালিয়ে যায়। পরে আমার মা রশিদা খাতুনকে সামনে পেয়ে একটি গাছ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে আমার মা মারা যায়।”

এদিকে ঘটনার পর থেকে ঘাতক হেলাল উদ্দিন পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি (তদন্ত) মো. তৈয়ব জানান, খুনের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme