back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র অভিযান, জরিমানা ১৮ হাজার

নিজেস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা বাজার সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

আজ ৯মার্চ (রবিবার) এই অভিযান চালানো হয়।এসময়
মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সন্দীপ স্টোর (প্রো: মাইনুদ্দিন) কে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই কারণে আকবরের মাংসের দোকানে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ক্রেতার কাছে অধিক মূল্যে সুপার তেল বিক্রয় করা ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে,গুদামজাত করায় মেসার্স আমির স্টোরে (প্রোঃ আমির হোসেন) ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সুপার তেল বিক্রি করায় মেসার্স নয়ন ট্রেডার্স (প্রো: বাবলু) কে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আজকের অভিধানে চারটি প্রতিষ্ঠানের মোট ১৮ হাজার টাকা অথবা দণ্ড করা হয়।এবং উক্ত বাজারে অন্যান্য মাংস বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা ও মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযান পরিচালনায় ছিলেন জনাব ফয়েজ উল্যাহ (উপ-পরিচালক) এবং মোঃ আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান) ও সিএমপি চৌকস পুলিশ টিম।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme