back to top

[the_ad id="407"]

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া বলেন, ‘ভুক্তভোগী ঐ নারী শ্বশুরবাড়িতে গৃহস্থালি কাজ করছিল। এসময় স্থানীয় বখাটে আব্দুর রহমান ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূ চিৎকার করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে দেয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী মামলা করেছেন বলেও জানান ওসি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme