back to top

[the_ad id="407"]

চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, জুয়ার আসর থেকে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ আবু বক্কর ছিদ্দিক (২৬), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪) এবং মোঃ কামরুল হাসান (২৬)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme