back to top

[the_ad id="407"]

০২০৪ এর উদ্যোগে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ

কামরুল ইসলাম তমাল, চট্টগ্রামঃ

চট্টগ্রাম এসএসসি ২০০২ ও এইচএসসি-২০০৪ ব্যাচের উদ্যোগে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

বিগত বছরগুলোর মতো গতকাল ১৪ মার্চ (শুক্রবার) এই ইফতার বিতরণ কর্মসূচি‌র আয়োজন করা হয়।
০২০৪ ব্যাচের চট্টগ্রামের সব বন্ধুদের আর্থিক সহযোগিতার মাধ্যমে গঠিত তহবিলের অর্থ দিয়ে চট্টগ্রামের ২নং গেইট সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা এবং ওই এলাকার আশেপাশের প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কর্মসূচিতে তহবিল সংগ্রহ এবং স্বাস্থ্যকর ইফতার সামগ্রী প্রস্তুত ও প্রক্রিয়াকরণের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেছে ০২/০৪ এর আয়োজক, সমন্বয়ক ও সকল বন্ধু সদস্যবৃন্দ।

মানবসেবা ও সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মুখে সামান্য হাসি ফোটানো এবং মানুষের জন্য মানুষ এই বিষয়টাকে আরও বেশি বেগবান করতে এই কার্যক্রমের সারথী হিসেবে ছিলেন ত্যাগী বন্ধুরা, যাদের অক্লান্ত পরিশ্রম, পরামর্শ ও সহযোগিতায় এত বড় একটি সমাজ সেবামূলক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme