চট্টগ্রামের ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ রমজান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেওয়ান সামসুদ্দিন জানান, মঙ্গলবার রাতে শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে মোহাম্মদ রমজানকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়। আহত হয়েছে হাসান নামে আরও একজন। এঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত মোহাম্মদ রমজান ওই এলাকার পূর্ব তারাখোঁ গ্রামের মৃত হানিফের ছেলে।
