back to top

[the_ad id="407"]

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম। এরপর ঢাকা থেকে তাকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিকটস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

তামিমের হার্ট অ্যাটাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘‘ওর (তামিম ইকবাল) অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে।’’

এদিকে, তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে বিসিবির জরুরি বোর্ড মিটিং। আজ দুপুর ১২টায় এই মিটিং হওয়ার কথা ছিল।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme