back to top

[the_ad id="407"]

স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৩

ডেস্ক রিপোর্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাল পতাকা হাতে একদল লোককে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। এসময় উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েক জনকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে প্রায় ৫০ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েকজনকে মারধর করে। একপর্যায়ে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৫০), আশুলিয়ার কলমা এলাকার মো. সোহেল পারভেজ (৪১)।

আটকের পর পুলিশের গাড়িতে অবস্থানকালে আটককৃতদের একজন বলেন, ‍“আমরা মুক্তিযোদ্ধার সন্তান। জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের অবদান। তাই শ্রদ্ধা জানাতে এসেছিলাম।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme