চট্টগ্রামের কর্ণফুলীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার কর্ণফুলী থানা পুলিশ। এসময় তাদের সাথে থাকা ১টি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ পুলিশ চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন ০৭নং ওয়ার্ডের সৈয়দ ড্রাইভারের বাড়ীর মৃত ইমাম শরীফ এর ছেলে মোঃ সৈয়দ(৩৭) এবং একই ইউনিয়নের হামিদার বাড়ীর কামাল উদ্দিন এর ছেলে তৌহিদ উল্লাহ(২০)।
তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
