back to top

[the_ad id="407"]

সুষ্ঠু ঈদ যাত্রা ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ’র সাঁড়াশি অভিযান

কামরুল ইসলাম, চট্টগ্রাম

সুষ্ঠু ঈদ যাত্রা ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম সাঁড়াশি অভিযান চালিয়েছে চট্টগ্রাম বিআরটিএ।

বুধবার (২৬ মার্চ) বিকেল ৪টায় নগরীর অলংকার, একে খান ও কর্নেল হাটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন বিআরটিএ, চট্টগ্রামের একটি ভিজিলেন্স টিম ।

এসময় অতিরিক্ত ভাড়া আদায় এর কারণে কাউন্টার থেকে যাত্রীদের আদায়কৃত অতিরিক্ত অর্থ ফিরিয়ে দেয়া হয়। সেই সাথে সাধারণ যাত্রীদের সচেতন করা হয় নির্ধারিত ভাড়া তালিকা সম্পর্কে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, বিআরটিএ, চট্টগ্রামের আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া, বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল – ২ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ ওমর ফারুকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এবং সিএমপি-ট্রাফিক বন্দর জোনের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মনির ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme