back to top

[the_ad id="407"]

০২০৪ চট্টগ্রাম ইভেন্টের সাইলেন্ট স্মাইল-২৫ এর ঈদ বস্ত্র উপহার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

০২০৪ চট্টগ্রাম ইভেন্টের সাইলেন্ট স্মাইল-২৫ এর ঈদ বস্ত্র উপহার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে চট্টগ্রামের বায়েজিদ থানাধীন জঙ্গল ছলিমপুর এলাকায় ছিন্নমূল হযরত ইমাম হোসাইনিয়া এতিমখানা ও মাদ্রাসায় এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।

এবারের উপহারের তালিকায় ছিলো — ছেলেদের জন্য পাঞ্জাবী, লুঙ্গি, বড় গামছা ও নামাজের টুপি। আর মেয়েদের জন্য ফ্রক, হিজাব বা খিমার।

এসময় ০২০৪ এর আয়োজক বন্ধুরা বলেন, এটি আমাদের প্রতিবছরের একটি ইভেন্ট। ০২/০৪ এর বন্ধুদের নিজেদের স্পনসরেই এই আয়োজন চলে আসছে। ইনশাআল্লাহ আগামীতেও আমরা বন্ধুরা এইভাবে অসহায়, দরিদ্র, হত-দরিদ্রের জন্য এগিয়ে আসবো।

এসময় দেশে ও প্রবাসে থাকা যেসব বন্ধুরা এখনো তাদের সাথে যুক্ত হতে বিলম্ব করছে তাদের প্রতি দ্রুত বন্ধুদের সাথে এড হওয়ার আহবান জানান ০২০৪ এর বন্ধুরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme