back to top

[the_ad id="407"]

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি-এমওইউ স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগতিক সহযোগিতার নতুন অধ্যায় সূচনা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চার দিনের চীন সফরের তৃতীয় দিন শুক্রবার (২৮ মার্চ) দুই দেশের মধ্যে এসব চুক্তি ও এমওইউ স্বাক্ষর করা হয়।

শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সমঝোতা স্মারকগুলোর মধ্যে আছে—দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান এবং গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

এর পাশাপাশি প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচটি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সেগুলো হলো—বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme