back to top

[the_ad id="407"]

আনোয়ারার বোয়ালিয়ায় বিশাল ঈদ জামাত,৩ হাজার অধিক মুসল্লিদের ঢল

রানা সাত্তার, চট্টগ্রামঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আনোয়ারার বারশত ইউনিয়নের ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে বোয়ালিয়ার ঐতিহাসিক ঈদগা ময়দানে।সকাল ৯টায় প্রায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক এই ঈদের জামাতে অংশ নিতে বারশত ইউনিয়ন ছাড়াও ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের কয়েকটি ইউনিয়নের মুসল্লিরা আসেন।

বৃহৎ এ জামাতকে ঘিরে কমিটির পক্ষ থেকে ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো সাইন্ড সিস্টেম,তেরপাল ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।

নামাজে অংশ নেন দেশের ও প্রবাস ফেরা ধর্ম প্রান মুসুল্লি, বিভিন্ন ব্যাবসায়ী,বিভিন্ন শ্রমজীবী পেশার মানুষ ও বিএনপির, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মোঃ ছৈয়দ নামের মুসুল্লি বলেন, একসঙ্গে এত বেশি মুসল্লির সঙ্গে নামাজ আদায় করে নিজেকে গর্বিত মনে করছি।এই ঈদ জামাত আমাদের বোয়ালিয়ার ঐতিহ্য বহন করে।

মিয়া করিম বলেন, দীর্ঘদিন যাবত এই বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। একসঙ্গে হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করলাম। আল্লাহ আমাদের রোজ ও নামাজগুলো কবুল করুন।

জামাত পড়তে আসা আকতার হোসেন বলেন, আল্লাহ তালার রহমতে বারশতের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে মুসল্লির সুন্দরভাবে নামাজ আদয়া করতে পেরেছে। আমারা নামাজ শেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করেছি আল্লাহ তাদের হেফাজত করবেন। ৭১ ও ২৪ সালের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme