back to top

[the_ad id="407"]

নাড়ীর টানে স্বস্তিতে বাড়ি ফিরার আরেক নাম বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

 

ঘরমুখো মানুষের ঈদযাত্রা ভোগান্তি দূরীকরণে নিয়মিত কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বিআরটিএ। ২৮মার্চ (শুক্রবার ) সকাল ১০ টা ৩০ মিনিট থেকে চট্টগ্রাম মহানগরের কদমতলী,অলংকার,একে খান , বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস কাউন্টার অভিযান পরিচালনা করে আদালত -১৩। অভিযান পরিচালনার করার সময় কদমতলীতে চয়েস কাউন্টার ভাড়ার চার্ট প্রদর্শন না করার জন্য ১ হাজার টাকা ও নগরীর অলংকার মোড়ে হানিফ এন্টারপ্রাইজ কে অতিরিক্ত ভাড়ার জন্য ২ হাজার টাকা ও ভাড়ার চার্ট প্রদশর্ন না করার জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত -১৩ এর মীকি মারমা নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী আবদুল আহাদ ও এমিল চাকমা

অভিযানে শেষে বিআরটিএ কতৃপক্ষ জানান,ঈদের লম্বা ছুটিতে যাত্রীদের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় সেজন্য অভিযান চলমান থাকবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme