ঘরমুখো মানুষের ঈদযাত্রা ভোগান্তি দূরীকরণে নিয়মিত কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বিআরটিএ।
২৯মার্চ (শনিবার ) সকাল ১০ টা ৩০ মিনিট থেকে চট্টগ্রাম মহানগরের কর্ণেল হাট,অলংকার,একে খান
বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস কাউন্টার অভিযান পরিচালনা করে আদালত -১৩।
অভিযান পরিচালনার করার সময় অলংকার মোড়ে এস,আই কাউন্টার ভাড়ার চার্ট প্রদর্শন না করায় ১ হাজার টাকা ও অতিরিক্ত ভাড়ার ১ হাজার টাকা, রয়েল কাউন্টারকে কে অতিরিক্ত ভাড়ার জন্য ৩ হাজার টাকা ও ভাড়ার চার্ট প্রদশর্ন না করার জন্য ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত -১৩ এর মীকি মারমা নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী আবদুল আহাদ ও এমিল চাকমা
অভিযানে শেষে বিআরটিএ কতৃপক্ষ জানান,ঈদের লম্বা ছুটিতে যাত্রীদের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় সেজন্য অভিযান চলমান থাকবে।
