back to top

[the_ad id="407"]

সড়ক দুর্ঘনায় হতাহতের খোজ খবর নিতে চট্টগ্রাম বিআরটিএ’র টিম চমেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম লোহাগড়ার জাঙ্গালিয়া নামক স্থানে বাস দূর্ঘনায় আহত ও নিহতের খোজ খবর নিতে চট্টগ্রাম বিআরটিএ’র টিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিউ ও ওয়ার্ডে যায়।

৩ এপ্রিল ( বৃহস্পতিবার), বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের নেতৃত্বে ১টি টিম চট্টগ্রাম মেডিকেলে আহত যারা আইসিউ ও ওয়ার্ডে ভর্তি আছেন তাদের দেখতে যান এবং তাদের পরিবার কে সমবেদনা জানান।
এ সময় বিআরটিএ’র পক্ষ হতে যতটুকু সম্ভব তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার আশ্বাস দেন এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্য বিআরটিএ বরাবর আবেদন করার প্রক্রিয়া জানিয়ে দেন।আহত-নিহতদের সবার তথ্য বিআরটিএ কতৃপক্ষ এন্ট্রি করে নিয়ে আসেন।

জানা যায়,২ এপ্রিল (বুধবার) আহতদের ভর্তির পর থেকে চসিক মেয়র ডাঃশাহদাত হোসেন, সনাতনী সেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাশে ছিল এবং পাশে থাকার আশ্বাস দেন।এ ছাড়াও বৃহস্পতিবার উপদেষ্টা ফারুকী আজমী আহতদের দেখতে আসেন,চিকিৎসার খোঁজ খবর নেন।চট্টগ্রাম বিআরটিএ থেকে নিয়মিত খোঁজ খবর রাখা ও ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।

বিআরটিএ কতৃপক্ষ জানান, গতকাল ঘটনার পর পরই সেখানে চট্টগ্রাম বিআরটিএ’র অভিজ্ঞ টিম দ্বারা ঘটনাস্থল তদন্ত করা হয়।তদন্তের রিপোর্ট অনুযায়ী সড়কটিতে ত্রুটি রয়েছে বুঝা যায়।যার কারনে ওই একই জায়গায় বার বার দূর্ঘটনা ঘটছে।বিআরটিএ’র পক্ষ হতে পরবর্তী পদক্ষেপের সুপারিশ হয়েছে যেন আর দূর্ঘটনা না ঘটে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme