back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম-১১ আসনে জনগন আর ভারতীয় এজেন্টদের ভোট দেবেনা : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম-১১ আসন তথা বন্দর -পতেঙ্গা সংসদীয় এলাকা জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সংগঠনের ব্যাপক প্রসার ঘটেছে। আগামী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য কর্মীরা প্রস্তুত রয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই আসনে ভোট বিপ্লব হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার নগরীর হালিশহর বড়পুল কিংস পার্ক কনভেনশন হলে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী আরও বলেন, “এবার জামায়াতের প্রার্থীদেরকে নির্বাচিত করতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।”
সমাবেশের সভাপতিত্ব করেন বন্দর থানা জামায়াতে ইসলামীর আমীর মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যান ফেডারেশন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এবং স্হানীয় নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন ওয়ার্ড, শ্রমিক, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম বলেন
শহীদেরা বাংলাদেশের দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নের কথা লিখে গেছেন,,,
দেশের মানুষ বারবার সরকার পরিবর্তন দেখেছে এবং এখন তারা প্রকৃত পরিবর্তন চায়। জামায়াতের দিকে জনগণ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তাই দলীয় নেতাকর্মীদের সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে।
শফিউল আলম আরো বলেন আমি সংসদ সদস্য নই, বরং জনগণের সেবক হতে চাই। নির্বাচনের এখনো অনেক সময় বাকি, তবে সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতা দেখে আমি অভিভূত।ইনশাআল্লাহ বন্দর, ইপিজেড, এবং পতেঙ্গার মানুষ কে সাথে নিয়ে জুলাই আন্দোলনের চেতনাকে লালন করে এই আসনে ইনশাআল্লাহ ভোট বিপ্লব করা হবে। নতুন প্রজন্ম যারা গত ১৮ বছর ভোট দিতে পারেনি তারা এবার তরুণ নেতৃত্ব বেচে নিবে।।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme