পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ শেষ করে মানুষ ফিরছে কর্মস্থলে। এ সময় কিছু সুবিধাবাদী পরিবহন যাত্রী হয়রানি, বাড়তি ভাড়া আদায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানোসহ অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহন নিয়ে রাস্তায় নেমে পরে। যাত্রীদের এই ভোগান্তি দূর ও নিরাপদে ঘরে ফেরা নিশ্চিতকরণের জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ চট্টগ্রাম।
৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় বিভিন্ন বাস, ট্রাক, মিনিবাস ও মোটরসাইকেল-এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিআরটিএ চট্টগ্রামের আদালত-১১ ।
অভিযানে বিভিন্ন অপরাধে ১৯টি মামলায় বিভিন্ন যানবাহনকে ৩৬ হাজার টাকা জরিমানা এবং ০১টি অ্যাম্বুলেন্সকে দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না থাকায় ডাম্পিং করা হয়।
বিআরটিএ চট্টগ্রামের আদালত -১১ এর নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া এবং উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রামের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ।
অন্যদিকে,বেলা ১২টা ৩০ মিনিট থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জার টেক এলাকায় বিআরটিএ চট্টগ্রামের আদালত-১৩ কর্তৃক অন্য আরেকটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিভিন্ন যানবাহনকে ১৫ মামলায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ চট্টগ্রামের আদালত-১৩ এর নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা ও আদালত -১১ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া।
অভিযানে শেষে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া বলেন, ঈদের লম্বা ছুটি কাটিয়ে সবাই নিজ-নিজ কর্মস্থলে যোগদানের জন্য ফিরছে। এসময় যাত্রীদের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় বা নিরাপদে ফিরতে পারে সেজন্য অভিযান চলমান থাকবে।
