পার্কুর বা পার্কোর একটি শারীরিক শৃঙ্খলা এবং অ-প্রতিযোগিতামূলক শারীরিক কসরত যা মূলত সামরিক বাহিনীর বাধা উত্তরণ প্রশিক্ষণ থেকে উদ্ভূত। এটি বাধার চারপাশে রীতিবিরুদ্ধ দক্ষ গতিবিধি অথবা শরীরের ক্ষমতার উপর গুরুত্ত্ব দেয়। এর অনুশীলনকারী একটি অবস্থান থেকে অন্য একটি অবস্থানে যেতে সবচেয়ে কার্যকর পথটির মধ্যমে গমনের চেষ্টা করে। অথবা এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ের ছাদে লাফ দিয়ে যাওয়া। ৯ এপ্রিল (বুধবার) চট্টগ্রামে প্রতিভাবান দুই পার্কোর পারফর্ম দেখে রীতিমতো সাধারণ মানুষ অভাক হয়ে যায়।
এটি একটি আন্তর্জাতিক গেইম হলেও বাংলাদেশে এখনো অচেনা,অজানা।এই কঠিন অসাধ্য, ভয়ংকর গেইম রপ্ত করতে সক্ষম হয়েছে চট্টগ্রামের দুই ছোট ভাই মিনহাজ ও সাজ্জাদ।
রাষ্ট্রীয় সাপোর্ট পেলে হয়তো একদিন বিদেশের মাটিতেও তারা এই খেলা দেখাবেন বলে এমনটি জানিয়েছেন দুই পার্কোর মিনহাজ ও সাজ্জাদ
