back to top

[the_ad id="407"]

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি যুবক খুন, গুলিবিদ্ধ তিন

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লেবু বাগান পাহারা দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আওয়াইমং মারমা (৩৩) নামের এক পাহাড়ি যুবক খুন হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আওয়াইমং মারমা উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে।

আহতরা হলেন একই এলাকার মংসাযাই মারমার ছেলে মংরে মার্মা (৩৫), চাইপিউ মারমার ছেলে হ্লাসাথুই মারমা (২৫) এবং সাউচিং মারমার ছেলে উসাইমং মারমা (১৭)।

এরমধ্যে বুকে গুলি লাগা অংরে মারমার অবস্থা আশংকাজনক। বাকী দু’জনের একজনের পেটে ও অন্যজনের হাতে গুলি লাগে। তারা তিনজনই বর্তমানে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষী৷ প্রতিদিন লেবু বাগান পরিচর্যা, লেবু তুলা ও বিক্রি করে সংসার চালায়। সম্প্রতি লেবু চুরির ঘটনা ঘটে চলেছে। তাই প্রায় রাতে তারা বাগান পাহাড়া দিতে সেখানে রাত্রিযাপন করে। বুধবার রাতেও তারা চারজন লেবু বাগান পাহাড়া দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও তিনজন ব্যক্তি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন বলেন, “খুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme