back to top

[the_ad id="407"]

বৈশাখী হাওয়া

মিনহাজ চৌধুরী

বৈশাখী হাওয়া
—মিনহাজ চৌধুরী—

আকাশে মেঘের ঘনঘটা নেই,
আছে তেজোময় সূর্যের দীপ্ত হাসি।
ধুলিমাখা পথে নাচে রংধনু,
যেন প্রকৃতির আনন্দ রাশি রাশি।

পুরোনো দিনের জীর্ণতা যাক,
নব আনন্দে ভরে উঠুক মন।
কৃষ্ণচূড়ার রাঙা আভরণে,
জেগে উঠুক জীবনের স্পন্দন।

বৈশাখের হাওয়া লাগে গায়ে,
যেন উড়িয়ে নিয়ে যায় দূরে।
মেলা বসেছে গাঁয়ের প্রান্তে,
কত না রঙের সমাহারে।

নাচে আবাল, বৃদ্ধা, বণিতা,
বাজনা বাজে ঢোল আর বাঁশি।
হৃদয়ের শত জমানো কথা,
ফসলের মাঠে কৃষকের হাসি।

হালখাতার পাতায় লেখা হয় নতুন নাম,
নতুন আশায় ভরা, নতুনের পয়গাম।
বৈশাখী শোভাযাত্রায় রঙিন হয় পথ,
বৈশাখের গানে মেলে নতুনের স্বপ্নরথ।

পান্তা- ইলিশের স্বাদে ভরে উঠে মন,
বৈশাখের বৃষ্টি ধৌয় পুরানো সব ক্ষণ।
মেলায় নাগরদোলা ঘোরে অন্য ছলে,
শিশুদের কলরব মেশে করতালি তালে।

মাটির পুতুল হাসে অন্যরকম হাসি,
যেন কোনো রূপকথা, স্বপ্ন ভালোবাসি।
মাটির সোঁদা গন্ধ ভাসে,
পাকা আমের মিষ্টি ঘ্রাণ।
নববর্ষের এইতো আহ্বান,
নতুন করে বাঁচার গান।

দূর হোক যত মলিনতা,
আসুক ভরে সুখের ঢেউ।
বৈশাখ তুমি বার বার এসো
নতুন রুপে নতুন কেউ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme