back to top

[the_ad id="407"]

আমি কে??

মুহাম্মদ শরীফ

আমি কে??
=================
মুহাম্মদ শরীফ

সীমাহীন কোন অমৃত লোকের পানে
লোক-লোকান্তর শান্ত নিবীড়
নীলাকাশে গূধুলী সন্ধ্যা বেলায়
উড়ে যাওয়া কোন এক নীড়হীন
সাদা বলাকার মত
হৃদয়ের কষ্ট আমার যত
সবই ভেসে বেড়াচেছ
হৃদয়-কাশ পানে।

হৃদ পিন্ডের স্পন্দন টিকটিক
ঘড়ির কাটার মত
অবিরাম বেজে
স্মরন করিয়ে দেয়
কে আমি?

কোথায় ছিলাম?

আর কোথায় যাব?

এই প্রশ্নের উওর
আমি কি সত্যিই পাব!!!
মানব মন চায় না ধন
চায় সব কিছুর চাক্ষুষ প্রত্যক্ষন!!
আসলে কি তা জানা সম্ভব?

মনের নিরন্তর প্রশ্নবানে
হৃদয় ক্ষত বিক্ষত
আত্না ছাড়া শুধু দেহটি
আছে অক্ষত!!!!

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme