back to top

[the_ad id="407"]

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা দিলেন সেবাপ্রত্যাশীদের।

মঙ্গলবার (১৫এপ্রিল) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির । সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার কে ধন্যবাদ জ্ঞাপন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় আরো, উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোঃ মাহবুব আলম খানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme