back to top

[the_ad id="407"]

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত শিশুর লাশ সাতকানিয়ায় উদ্ধার, মাম আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত হওয়া একরাম (১৩) নামের এক শিশুর লাশ সাতকানিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে শিশুটির মামা কামাল উদ্দিনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানি পুল এলাকা থেকে ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু উখিয়া উপজেলার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বসবাসরত মো. ইদ্রিসের ছেলে‌।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম জানান, গত ৩ এপ্রিল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশুটির মামা কামাল উদ্দিন তাকে অপহরণ করে সাতকানিয়া নিয়ে আসেন। পরে নিহত স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে শিশুটির সন্ধান না পেয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত কামাল উদ্দিনকে গত ১৩ এপ্রিল সাতকানিয়ার নয়াখাল এলাকার একটি ইটভাটা থেকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে আজ বুধবার সকালে উখিয়া ও সাতকানিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাঠানিপুল এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার‌ করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme