back to top

[the_ad id="407"]

মামলা হওয়ার ১২ ঘন্টার মধ্যে ৪ জন আসামী কে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি

সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে হত্যা মামলা রুজু হওয়ার ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত ০৪ জন আসামী গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খান এর নেতৃত্বে এসআই মুহাম্মদ নুর ইসলাম ও এসআই/মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ১৫ এপ্রিল রাত ৯ টা হতে পরদিন ১৬ এপ্রিল রাত ২ টা পর্যন্ত বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকা সহ পাঁচলাইশ থানা এলাকায় টানা অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, গোবিন্দ নাথ, সুনীল দাশ, বিশু পাল ও জনি।

এসময় বায়েজিদ বোস্তামী থানার পুলিশ আসামীদের দেখানো ও সনাক্তমতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিম এর রক্তমাখা জুতা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামীদেরকে বায়েজিদ বোস্তমী থানার মামলা তাং-১৬/০৪/২০২৫ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে অফিসার ইনচার্জ আরিফুর রহমান নিশ্চিত করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme