চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে আনোয়ার থানায় শ্রমিকদের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলার একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আনোয়ারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে দক্ষিণ জেলা বিএনপির নেতা লায়ন হেলাল উদ্দিন এর নেতৃত্বে অংশ নেয়,আনোয়ারা উপজেলাসহ আশেপাশের নির্মান শ্রমিক,কৃষক,পোষাক শ্রমিক, পরিবহন শ্রমিক, খেটে খাওয়া দিনমজুরসহ সহস্রাধিক শ্রমিক
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আনোয়ারা থানা বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন পদের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
