back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে খাল থেকে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকার খাল থেকে দুই হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যার পর তাকে পানিতে ফেলে দেওয়া হয়।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুবেল আফরাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই মরদেহ উদ্ধার করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মৃতের বিষয়ে কেউ এখনো পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, লোকটি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করেছে বলে জানান তিনি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme