back to top

[the_ad id="407"]

মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন চট্টগ্রামের আহ্বায়ক কাইয়ুম, সদস্য সচিব আরেফিন

রানা সাত্তার, চট্টগ্রামঃ

সাংবাদিকতায় নতুন সূর্যোদয় বা নতুনতর সংযোজন মাল্টিমিডিয়া রিপোর্টিং, মোবাইল জার্নালিজম।ইদানীং সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টিমিডিয়া রিপোর্টিং।স্যাটেলাইট টেলিভিশন, অনলাইন, বা প্রিন্ট পত্রিকা কেও থেমে নেই এর ছোয়া থেকে।আর এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন ভিত্তিক মোজো সাংবাদিকতা কে একত্রিত রেখে আরো মান-উন্নত করে সামনে এগিয়ে যেতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কাজ করছে।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন – চট্টগ্রাম’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ মে) মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘আজকের পত্রিকা’র আবদুল কাইয়ুম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর রিপোর্টার আশিক আরেফিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব ও গঠনের দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

এ বিষয়ে আহ্বায়ক আবদুল কাইয়ুম বলেন, “চট্টগ্রামে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মর্যাদা রক্ষা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে চাই। সামনে একটি কার্যকর ও প্রতিনিধিত্বমূলক কমিটি উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সদস্য সচিব আশিক আরেফিন বলেন, “আমরা চাই সংগঠনটি হোক সাংবাদিকদের কল্যাণের মূলভিত্তি। সকলের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে আমরা একটি স্বচ্ছ ও গতিশীল কমিটি গঠনের জন্য কাজ করব।”

এই নতুন কমিটির হাত ধরে চট্টগ্রামে মাল্টিমিডিয়া সাংবাদিকতার অগ্রযাত্রা আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme