কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, বিউবো কাপ্তাইস্থ আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তি বিজ্ঞপ্তি অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ পত্রে জানা যায়, ১২এপ্রিল,২৫ইং তারিখ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বিউবো,আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা জন্য দরপত্র ও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তির শর্তাবলী অনুযায়ী ২৮ এপ্রিল, ২৫ইং দুপুর ১২টা ৩০মিনিটে কাপ্তাই ও রাউজান বসানো দুটি টেন্ডার বক্স এক জায়গায় এনে সকল দরপত্র প্রদানকারী প্রতিষ্ঠানের উপস্থিতিতে খোলা। এবং সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া।দরপত্র প্রদানকারী মেসার্স ইন্না এন্টারপ্রাইজ, ওয়াগ্গা এন্টারপ্রাইজ’ও মেসার্স থোয়াইমং ট্রের্ডাস লিখিত অভিযোগ করে জানান দরপত্র আহ্বান কমিটি দরপত্র শর্তাবলী তা পালন না করে কমিটির পছন্দনীয় প্রতিষ্ঠানকে ইজারাদার নিয়োগ জন্য শর্ত ভঙ্গ করে। এবং ২৮ এপ্রিল,২৫ইং বেলা ১২টা৩০মিনিটে সকল দরপত্র প্রদানকারী সামনে খোলা।তা নাকরে বিকাল ৪টায় কাপ্তাইয়ের বাক্সটি খোলা হয়।কিন্তু রাউজানের বাক্সটি তখনও আনা হয়নি। রাউজানের টেন্ডার বক্সটি ২৯ এপ্রিল,২৫ইং তারিখ সন্ধ্যা ৬টায় চিফ ইঞ্জিনিয়ারের গাড়িতে করে আনা হয়।যা ইজারা বিজ্ঞপ্তি শর্তাবলী ভঙ্গ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখিত তিন প্রতিষ্ঠান আরও অভিযোগ করে দরপত্র খোলার সময় আমাদের কাউকে ডাকা হয়নি।দরপত্র আহবান কমিটি রাউজানস্থ জৈনেক দরদাতাকে ২৯এপ্রিল ঘষামাজা করে সর্বোচ্চ রেট দেখিয়ে পাওয়ার সহযোগিতা করেছে। দরপত্র আহবান কমিটির অনিয়ম ও দূর্ণীতির তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা এবং অনুমোদিত ইজারা বিজ্ঞপ্তির সকল কার্যক্রম বাতিল করে নতুন দরপত্র ও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের আহবান জানানো হয়।
এ বিষয়ে ইজারা আহ্বানকারী কপাবিকে, বিউবো, কাপ্তাই উপ-ব্যবস্থাপক(যাঃসঃ) প্রকৌশলী মো.সাইফুর রহমান নিকট মুঠোফোন জানতে চাইলে তিনি জানান, টেন্ডার চিঠি খোলা ও বাক্স খোলা ভিন্ন বিষয়। রাউজান হতে একদিন পর টেন্ডার বক্স আনা বিষয়ে বলেন এটা সময়ের কারনে হয়েছে। এছাড়া ঘষামাজা করে সর্বোচ্চ রেট দেখিয়ে অন্যকে পাওয়ার বিষয়ে তিনি কিছু জানেনা বলে জানান।
