বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।এতে অন্যান্যদের সাথে কমিটিতে স্থায়ী সদস্য পদ পান চন্দনাইশের হেলাল উদ্দিন (সি আই পি)
মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশ পায়।
কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করায়
হেলাল উদ্দিন বলেন, সর্ব প্রথম অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে।এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ আমাদের কমিটি সংশ্লিষ্ট সকল দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আন্তরিকতা ও মোবারকবাদ।
আমাদের যোগ্য নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি মানুষের সেবা করার জন্য আমাকে সর্বদা সহযোগিতা করেছেন।
উল্লেখ্যঃ হেলাল উদ্দিন (সি আই পি) ১৯৮৮ সাল থেকে জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্মুখ যোদ্ধা। তিনি দুবাই,সৌদি আরব জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ পদে ছিলন,এদিকে চট্টগ্রাম চসিক মেয়র ডা.শাহদাত হোসেনের কমিটির উপদেষ্টা হিসাবেও দীর্ঘদিন কাজ করে গেছেন।তার যাত্রা চন্দনাইশ ছাত্রদলের হাত ধরে উঠে এসে আজ আন্তর্জাতিকভাবে জাতীয়তাবাদী দলের একজন রিপ্রেজেনটেটিভ হিসাবেও কাজ অব্যাহত রেখেছেন।দীর্ঘ ১৬ বছর বিভিন্নভাবে তিনি শারীরিক ও মানসিক হয়রানির মধ্য মানবতার জীবন যাপন করেছেন।তারপরও তিনি মানবতার সৈনিক হয়ে গরীব মানুষের পাশে গিয়ে সেচ্ছাসেবী সংগঠনের মুখোপাত্র হয়ে কাজ করে গেছেন।
