back to top

[the_ad id="407"]

অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা

কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল মিলনায়তনে শিক্ষক সিরাজ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে স্কুল প্রধান শিক্ষক মাহাবুব হাসান।

প্রধান অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরোও সচেতন হতে হবে। নবম এবং দশম শ্রেণির ভিত্তি যাদের বেশি হবে তারা পরবর্তীতে বেশি ভালো করবে। তাই সকলকে মনোযোগী হয়ে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্কুলের সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ,সিনিয়র শিক্ষক শফিকুল আলম, সিনিয়র এবিএম শিক্ষক সিরাজুল ইসলাম।

মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন
অভিভাবক জ্যোতির্ময় চাকমা, দশম শ্রেণির শিক্ষার্থী মো. সাকিব ও মরিয়ম বিবি হালিমা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme