back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ের দুর্গম গুড়াছড়িতে সোলার ব্যাটারির আগুনে পুড়লো বসত বাড়ি

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির ৪ নং কাপ্তাই ইউনিয়ন ভার্য্যাতলী গুড়াছড়ি পাড়ায় সোলার ব্যাটারি হতে আগুন লেগে বসত বাড়ি ছাই।

মঙ্গলবার (৬ মে) সকালে বসত বাড়ির লোকজন জুম চাষে ব্যস্থ থাকায় এক পর্যায়ে সোলার ব্যাটারি হতে আগুন লাগে। এতে করে ১১৯নং মৌজার বাসিন্দা দিন মজুর আছুমং মারমার বসত বাড়ি আগুনে পুড়ে যায়।৷ এসময় ঘরে রাখা খাদ্যশস্য , আদা হলুদ বীজ এবং নগদ ৫ হাজার টাকা পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা বলে জানান ঘরের মালিক আছুমং মারমা।

১১৯ নং ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা জানান, অসহায় জুম চাষি আগ্নিকান্ডে কিছুই রক্ষা করতে পারেনি।

ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় এমসিসি পক্ষ হতে চাল, তরকারি,কাপড়সহ নগদ ছয় হাজার টাকা সহায়তা করা হয়।

এসময় এলাকার মহিলা কারবারি উশেম্রা মারমা, সহকারি কারবারি সানুখই মারমা, স্থানীয় বিহার কমিটির সম্পাদক মংহলাপ্রু মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme